২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ১০ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, এলাকায় বিক্ষোভ

বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৬ তারিখে দুধাল মডেল স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা ওবায়দুল (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে অভিযুক্ত দুলাল চৌকিদার বাগানের ভেতরে নিয়ে গিয়ে বলাৎকার করেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনার খবর পরবর্তী তে জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত দুলাল চৌকিদারের বিরুদ্ধে এর আগেও এ ধরনের ঘটনার অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় মামলা হয়েছে কি না বা অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সাজাপ্রাপ্ত পলাতক আসামি খুলনায় গ্রেপ্তার, অভিযানে বাকেরগঞ্জ থানা

বাকেরগঞ্জে ১০ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, এলাকায় বিক্ষোভ

Update Time : ১০:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬