০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরকাউয়া মালিক সমিতির দুই গ্রুপের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ: ভোগান্তিতে যাত্রীরা

বরিশালের চরকাউয়া বাস মালিক সমিতির বর্তমান ও সাবেক কমিটির মধ্যে বিরোধকে কেন্দ্র করে চরকাউয়া-লক্ষীপাশা-ডিসি রোড-হলতা-নেহালগঞ্জ-কাটাদিয়া-লাহারহাট রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে প্রতিদিন এ রুটে যাতায়াতকারী হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) রাত থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের বিকল্প হিসেবে অটোরিকশা ও ভ্যানে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত ভাড়া—দুই দিক থেকেই ভোগান্তি বাড়ছে।

অভিযোগ রয়েছে, চরকাউয়া মালিক সমিতির বর্তমান কমিটির সঙ্গে সাবেক কমিটির দীর্ঘদিনের বিরোধের জেরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্বে থাকা সমিতির সাবেক সভাপতি ও ৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ছবি এবং সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মিজানুর রহমানের পক্ষ থেকে সমিতি ও শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।

অপরদিকে, বর্তমান পরিচালনা কমিটির সভাপতি সাবেক যুবনেতা খন্দকার মামুন এবং সাধারণ সম্পাদক আওলাদ হোসেন স্বনের সঙ্গে শনিবার রাতে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এছাড়া অভিযোগ করা হয়েছে, শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক সভাপতির আত্মীয় হওয়ায় শ্রমিকদের মাধ্যমে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান কমিটির দাবি, সাবেক কমিটি প্রায় ১৭ বছর দায়িত্ব পালন করলেও ওই সময়ের আর্থিক ও প্রশাসনিক হিসাব এখনো বর্তমান কমিটির কাছে হস্তান্তর করেনি।

এদিকে আজ (রোববার) সকাল প্রায় ৯টার দিকে বর্তমান কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেনের ওপর সাবেক সভাপতির ছেলে সজিব হোসেন ও তার সহযোগীরা হামলা চালিয়ে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বিরোধের শান্তিপূর্ণ সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করা যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

চরকাউয়া মালিক সমিতির দুই গ্রুপের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ: ভোগান্তিতে যাত্রীরা

চরকাউয়া মালিক সমিতির দুই গ্রুপের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ: ভোগান্তিতে যাত্রীরা

Update Time : ১১:৪২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬