পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সত্যের প্রতিচ্ছবি “বাকেরগঞ্জ দর্পণ”-এর পক্ষ থেকে সকল পাঠক, সংবাদদাতা, কলাকুশলী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতায় “বাকেরগঞ্জ দর্পণ” আজ এগিয়ে যাচ্ছে সত্য ও ন্যায়ের পথে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, ঈদের এই আনন্দঘন মুহূর্ত সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে ভরপুর হোক সমাজের প্রতিটি স্তর- এই কামনাই ব্যক্ত করা হয়।
ঈদ মোবারক।
স্টাফ রিপোর্টার 




















