১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের হবু জামাইয়ের সঙ্গে পালালেন তিন সন্তানের জননী, শৈলকুপায় চাঞ্চল্য

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন তিন সন্তানের জননী এক গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর নাম রিমি খাতুন (৩৫)। প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা রিমির সঙ্গে শৈলকুপার রাশেদ আলীর (৩৮) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। জীবিকার তাগিদে রাশেদ আলী প্রায়ই বাড়ির বাইরে থাকতেন।

অভিযোগ রয়েছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর এলাকার মামুন হোসেন (২৪) নামের এক যুবকের সঙ্গে রিমির পরিচয় হয়। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে দাবি পরিবারের।

পরবর্তীতে বড় মেয়ের বিয়ের জন্য মামুনকেই পছন্দ করেন রিমি খাতুন। তবে মা ও হবু জামাইয়ের অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখে মেয়ে ওই বিয়েতে আপত্তি জানায়। এ নিয়ে পরিবারে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে বড় মেয়ে আত্মহননের পথ বেছে নেয় বলে অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, মেয়ের মৃত্যুর পরও রিমি ও মামুনের সম্পর্ক চলতে থাকে। বিষয়টি জানতে পেরে স্বামী রাশেদ আলী একাধিকবার বুঝিয়ে ফেরানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

সবশেষ গত ২৮ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছোট দুই সন্তানকে সঙ্গে নিয়ে মামুন হোসেনের সঙ্গে ঘর ছেড়ে চলে যান রিমি খাতুন।

এ ঘটনায় ভুক্তভোগী স্বামী রাশেদ আলী শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ গৃহবধূ ও শিশুদের উদ্ধারে অভিযান চলছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মাথায় পানির বোতল দিয়ে শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারালো মুগ্ধ

মেয়ের হবু জামাইয়ের সঙ্গে পালালেন তিন সন্তানের জননী, শৈলকুপায় চাঞ্চল্য

Update Time : ০৯:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬