২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বরিশালে আনন্দ র‌্যালি, শতশত নেতাকর্মীর অংশগ্রহণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় বরিশাল ক্লাব রোড থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। এতে বরিশাল জেলা যুবদলসহ বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু, যিনি বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

এ সময় নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

র‌্যালি শেষে নেতাকর্মীরা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন বিএনপি সভাপতি

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বরিশালে আনন্দ র‌্যালি, শতশত নেতাকর্মীর অংশগ্রহণ

Update Time : ০৯:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬