১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সুদানে চলমান সংঘাত নিরসনে এবার সরাসরি ভূমিকা নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সৌদির অনুরোধে সুদানের যুদ্ধ থামাতে উদ্যোগী ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৯০ Time View

সুদানে চলমান সংঘাত নিরসনে এবার সরাসরি ভূমিকা নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুরোধেই তিনি এই উদ্যোগে নামতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে স্বীকার করেন, সুদানে গুরুতর মানবিক সংকট তৈরি হয়েছে এবং এটি শেষ করতে তিনি কার্যকর পদক্ষেপ নিতে চান। তিনি জানান, ওয়াশিংটন খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরবসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সঙ্গে সমন্বয় করে আলোচনার উদ্যোগ নেবে।

নিজের বক্তব্যে তিনি বলেন, সৌদি যুবরাজ তাকে সুদানে কঠোর ও ফলপ্রসূ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুরুতে তিনি এ বিষয়ে কাজ করার পরিকল্পনা না করলেও পরে বুঝতে পারেন, এটি সৌদি আরব ও তার মিত্রদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত, যদিও তিনি সতর্ক করে দেন—এটি সহজ কোনো কাজ হবে না।

এর আগে যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে মোহাম্মদ বিন সালমান এই অনুরোধ জানিয়ে ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাত থামানোর দাবি করেছেন—যা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক থাকলেও, এবার সুদানের পরিস্থিতিতে তিনি বাস্তবে মধ্যস্থতায় নামছেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :
About Author Information

Super Super

জনপ্রিয় খবর

সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

সুদানে চলমান সংঘাত নিরসনে এবার সরাসরি ভূমিকা নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সৌদির অনুরোধে সুদানের যুদ্ধ থামাতে উদ্যোগী ট্রাম্প

Update Time : ০৪:৩৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫