৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পরে তারেক রহমান ফিরছেন আজ, বিএনপির নতুন করে পথচলার সংকল্প

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বেলা ১১টা ৫০ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। গতকাল লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন তারেক রহমান। তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, আর এখন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুরুতর অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মায়ের অসুস্থতার সময়েই তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন দলীয় ও ব্যক্তিগত—দুই দিক থেকেই আবেগঘন হয়ে উঠেছে।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। দলটির নেতা-কর্মীদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিএনপি নতুন করে সংগঠিত হবে এবং নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করবে।

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সেখানে যাবেন এবং সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে ২৬ ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং ২৭ ডিসেম্বর জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।

নিরাপত্তা ও জনসমাগম বিবেচনায় সরকার ও দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তাব্যবস্থা, পাশাপাশি স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প।

দলীয় নেতা-কর্মীদের ভাষায়, তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়—এটি বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা এবং আগামী দিনের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

১৭ বছর পরে তারেক রহমান ফিরছেন আজ, বিএনপির নতুন করে পথচলার সংকল্প

Update Time : ০৯:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫