১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে চিকিৎসক-নার্স সংকটে তিন ক্লিনিকে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

বাকেরগঞ্জে প্রয়োজনীয় চিকিৎসক ও নিবন্ধিত নার্স না থাকায় তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানে সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।

অভিযানকালে আবাসিক চিকিৎসক না থাকায় ডিজিটাল ক্লিনিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নিবন্ধিত নার্স না থাকায় গ্রীন লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জাহানারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে পৃথকভাবে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এভাবে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় জনবল এবং সরকারি বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জ ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বাকেরগঞ্জে চিকিৎসক-নার্স সংকটে তিন ক্লিনিকে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

Update Time : ০৯:৩৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬