বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এসব মনোনয়ন বৈধ বলে নিশ্চিত করেন।
বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন-বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম, গণ অধিকার পরিষদ (জিওপি)-এর মনোনীত প্রার্থী মোঃ সালাউদ্দিন মিয়া, বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী মুফতি আঃ কুদ্দুস এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল ইসলাম।
এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। বৈধ প্রার্থীদের নিয়ে নির্বাচনী মাঠে এখন আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু হবে বলে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট 



















