বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম ০৮ জানুয়ারি সকালে বাকেরগঞ্জ থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার খুঁটিয়ে পর্যালোচনা করেন।
এসময় পুলিশ সুপার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা সংক্রান্ত কার্যক্রম, সাধারণ ডায়েরি, গ্রেফতার ও তদন্ত অগ্রগতিসহ প্রশাসনিক দিকসমূহ পর্যালোচনা করেন। তিনি দায়িত্ব পালনে আরও গতিশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার বাকেরগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি জনগণের সেবায় আন্তরিকতা, দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদার আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষা এবং সেবার মান আরও উন্নত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আকস্মিক এই পরিদর্শনে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে আরও তৎপরতা ও উৎসাহ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট 



















