০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের কলকাতার বইমেলায় এবারও অংশ নিচ্ছে না বাংলাদেশ

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারও অংশ নিচ্ছে না বাংলাদেশ। বইমেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার বিকেলে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি বইমেলার বিষয়ে বিস্তারিত জানান। সংবাদ সম্মেলনে কলকাতা লিটারেচার ফেস্টিভালের কিউরেটর মালবিকা ব্যানার্জিসহ সাহিত্যজগতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বছর ৪৯ বছরে পা দিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক এ বইমেলায় টানা অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। তবে গত বছর প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নেয়নি। সেই ধারাবাহিকতায় এবারও মেলায় বাংলাদেশের কোনো স্টল থাকছে না।

বাংলাদেশের অনুপস্থিতি কলকাতার বইপ্রেমীদের জন্য বড় এক হতাশার বিষয় বলে মনে করছেন প্রকাশক ও পাঠকেরা। কারণ, কলকাতার বাজারে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় বাংলা বই সহজলভ্য নয়। ফলে বইমেলায় বাংলাদেশি প্রকাশনার বইয়ের প্রতি পাঠকদের বিশেষ আগ্রহ থাকে।

এবারের বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশকে তিনবার ফোকাল কান্ট্রি হিসেবে সম্মান জানানো হয়েছে। এ বছর মেলার ফোকাল কান্ট্রি আর্জেন্টিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট লেখক গুস্তাভো কুনসোব্রে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এ ছাড়া আরও উপস্থিত থাকবেন সাহিত্যজগতের বিশিষ্ট ব্যক্তিরা।

২২ জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে মেলা শুরু হবে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

চরকাউয়া মালিক সমিতির দুই গ্রুপের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ: ভোগান্তিতে যাত্রীরা

ভারতের কলকাতার বইমেলায় এবারও অংশ নিচ্ছে না বাংলাদেশ

Update Time : ০৯:৫০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬