বরিশালের রুপাতলি বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের এক সদস্যের বিরুদ্ধে নিয়মিত চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পরিবহন খাত। রুপাতলি ট্রাফিক পুলিশের সদস্য সফিকুর রহমান সফিকের নেতৃত্বে রুপাতলি থেকে ঝালকাঠি, বাকেরগঞ্জ, মটবাড়িয়া ও নলছিটি রুটে চলাচলকারী আলফা, মাহিন্দ্র ও সিএনজি চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ ওঠে।
এই অভিযোগের প্রতিবাদে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে বরিশাল শহরের সকল রোডে যানবাহন চলাচল বন্ধ করে আন্দোলন শুরু করে আলফা ও মাহিন্দ্র সমিতি। আন্দোলনের ফলে নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা আদায় করা হলেও বিষয়টি বারবার জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা পরিবহন ধর্মঘটের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি।
পরিস্থিতির পরবর্তী আপডেটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে
আরিফুর রহমান সোহাগ 

















