০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালেই শাস্তি, ২৫ জানুয়ারি থেকে কার্যকর ডিএমপির কঠোর নির্দেশনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও এর আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে আগামী ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকা ও সংশ্লিষ্ট নীরব এলাকায় হর্ন বাজালে চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর ২০২৫ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকা—উত্তরার স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত অংশকে আনুষ্ঠানিকভাবে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও এই নীরব এলাকার আওতায় রয়েছে।

বিধি অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সড়ক ও পার্কিং এলাকায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক অর্থদণ্ড কার্যকর করা হবে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অপরাধের মাত্রা বিবেচনায় অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হতে পারে।

ডিএমপি জানিয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণ করে বিমানবন্দর ও নীরব এলাকায় হর্ন না বাজাতে গাড়িচালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। শব্দদূষণ কমাতে আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: তিনজনের চিকিৎসার দায়িত্ব নিল প্রশাসন

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালেই শাস্তি, ২৫ জানুয়ারি থেকে কার্যকর ডিএমপির কঠোর নির্দেশনা

Update Time : ০৯:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬