২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের গারুড়িয়ায় গভীর রাতে তিন বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী

বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামে বুধবার দিবাগত রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা মোতালেব হাওলাদার, মালেক হাওলাদার ও ইউনুস খানের বসতঘরে হানা দেয়। চুরির সময় ঘরের ভেতর থাকা মূল্যবান নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী ইউনুস খান বলেন, “গভীর রাতে কোনো এক সময়ে আমাদের ঘরে চুরি হয়েছে। আমরা কিছুই টের পাইনি। সকালে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখে বিষয়টি বুঝতে পারি।”

চুরির ঘটনার পর থেকে জিনিয়া গ্রামের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। অনেকেই রাতের বেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় তারা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত গারুড়িয়া ইউনিয়ন পরিষদ, বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের কাউকে ঘটনাস্থলে যেতে দেখা যায়নি।

এলাকাবাসী দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জের গারুড়িয়ায় গভীর রাতে তিন বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী

Update Time : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬