০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় বরিশালে তরুণীর আত্মহত্যা

বরিশালে প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় শারমিন আক্তার মিম (২১) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার নাহার ম্যানশন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শারমিন আক্তার মিম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার মেয়ে। তিনি বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোড এলাকার একটি কাপড়ের শো-রুমে কর্মরত ছিলেন।

কোতয়ালী থানা পুলিশ জানায়, ঘটনার সময় মিম তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি নিজ কক্ষে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে ব্যাপ্টিস্ট মিশন রোডের খলিফা বাড়ি এলাকার নাহার ম্যানশনের সুলতানের সাবলেট বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রেমিকের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় বরিশালে তরুণীর আত্মহত্যা

Update Time : ০৯:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬