০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ জেএস ইউ হাই স্কুলে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জীবন সিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে (জেএস ইউ হাই স্কুল) দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম এবং বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফসহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

দুইদিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে বুধবার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাকেরগঞ্জ জেএস ইউ হাই স্কুলে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

Update Time : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬