২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

রিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন খান-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নলুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নলুয়া ইউনিয়নে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফোরকান হোসেন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, নলুয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা পরিষদ কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম খানসহ বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি আলহাজ্ব ফোরকান হোসেন চৌধুরী বলেন, “বিএনপিকে জয়ী করতে হলে আমাদের সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।”

এ সময় ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রার্থী আবুল হোসেন খানকে জয়ী করার লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে কাজ করতে হবে।”

আলোচনা সভা থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করার আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১০:২৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬