০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন গণঅধিকার পরিষদের প্রার্থী সালাউদ্দিন মিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। এর ফলে দলটির ট্রাক মার্কার প্রার্থী মো. সালাউদ্দিন মিয়া নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাকেরগঞ্জে বিএনপি প্রার্থী আবুল হোসেন খানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং দলের সভাপতি নুরুল হক নুরের বিশেষ নির্দেশনায় এই ঐক্য গড়ে উঠেছে। দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশপ্রেমিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি বলেও উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেই এই নির্বাচনী সমঝোতা।

সংবাদ সম্মেলনে আরও ঘোষণা করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সালাউদ্দিন মিয়া নিজে এবং তার সমর্থকদের নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ. এম. হাসান, ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, বাকেরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ঐক্যের মাধ্যমে বাকেরগঞ্জে গণতন্ত্রপন্থী শক্তির বিজয় নিশ্চিত হবে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ধানের শীষকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন গণঅধিকার পরিষদের প্রার্থী সালাউদ্দিন মিয়া

Update Time : ০৬:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬