২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে স্থানীয় আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা আবুল হোসেন খান।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রব খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাকেরগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা খলিলুল্লাহ।

সভায় বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল খালেক, মাওলানা মাসুম বিল্লাহ এবং মাওলানা আবু হানিফসহ অন্যান্য আলেম-ওলামা।

বক্তারা তাদের বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি আগামীর রাজনৈতিক কার্যক্রমে ওলামা সমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

বাকেরগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬