২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে জমি বিরোধে সংঘর্ষ, একজন গুরুতর আহত

বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাড়িয়াল ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সবুজ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে আজ শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার কামারখালী বাজার সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার সংলগ্ন গোলাম মোস্তফা, শাইফুল ইসলাম ও শাহা আলম হাওলাদারের যৌথভাবে ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে স্থানীয় মতি মাস্টারের ছেলে ও পুলিশে কর্মরত রাহাত হোসেন, শাকিল হোসেন, তাদের ভাই নজরুল ইসলাম, কালু ও নিরব সিকদারসহ আরও কয়েকজন বাধা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কয়েকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এতে সবুজ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে জমি বিরোধে সংঘর্ষ, একজন গুরুতর আহত

Update Time : ০৫:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬