আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুরের বাংলাবাজারে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার নেতৃত্ব প্রদান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী।
সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম।
বক্তারা তাঁদের বক্তব্যে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।
জনসভায় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। এ জনসভা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা।
সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন
মোঃ সাব্বির হোসেন 



















