০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খানের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পুরো মাঠজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, “ধানের শীষ প্রতীক গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকারের প্রতীক।” তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত জনসাধারণ ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬