২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলুয়ার শাপলাখালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকান পুড়ে ছাই, পরিবার নিঃস্ব

বাকেরগঞ্জ উপজেলার ৮নং নলুয়া ইউনিয়নের শাপলাখালি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনোয়ার মৃধার বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে শিমুলতলা বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান ‘আনোয়ার টেইলার্স’-সহ পরিবারের সর্বস্ব মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় টেইলার্সের দোকানটি বন্ধ ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ‘গর্বের বাকেরগঞ্জ’ নলুয়া ইউনিয়ন শাখার নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে গর্বের বাকেরগঞ্জ নলুয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. জহিরুল ইসলাম সোহেল বলেন, “এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে।” তিনি মানবিক সহায়তার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

নলুয়ার শাপলাখালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকান পুড়ে ছাই, পরিবার নিঃস্ব

Update Time : ০৯:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬