বাকেরগঞ্জের কামারখালী এলাকায় কামারখালী কৃষ্ণ সুন্দর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়–এর উদ্যোগে ১০১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া আসর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে ভরপুর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমানা আফরোজ, উপজেলা নির্বাহী অফিসার, বাকেরগঞ্জ উপজেলা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রিয়াজ আহমেদ হাওলাদার। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় দাড়িয়াল এলাকার সনামধন্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এইচ এম রুহুল আমিন 























