৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গারুড়িয়ায় স্বেচ্ছাশ্রমে মাটির রাস্তা সংস্কার: দীর্ঘদিনের ভোগান্তি দূর করল “গর্বের বাকেরগঞ্জ” ইউনিয়ন শাখা

গারুড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ বালিগ্রামে ব্রীজ থেকে দত্তবাড়ির ব্রীজ পর্যন্ত মাটির রাস্তার একাধিক স্থানে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয় জনসাধারণের চলাচলে দীর্ঘদিন ধরে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এবং শুকনো সময়েও রাস্তার গর্ত ও ভাঙনের কারণে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” গারুড়িয়া ইউনিয়ন শাখাকে অবহিত করলে সংগঠনটি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ১৮ ফেব্রুয়ারি দিনব্যাপী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংগঠনের উদ্যোগে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশসমূহ মেরামত করা হয়।

সংস্কার কার্যক্রমে সংগঠনের সভাপতি কেএম সাইফুল ইসলাম শিহাব ও সাধারণ সম্পাদক মোঃ রাকিব গাজীর নেতৃত্বে ইউনিয়ন শাখার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা মাটি ভরাট, সমতলকরণ ও চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন।

স্থানীয়রা এ মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিনের কষ্ট লাঘবে এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে এবং ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

গারুড়িয়ায় স্বেচ্ছাশ্রমে মাটির রাস্তা সংস্কার: দীর্ঘদিনের ভোগান্তি দূর করল “গর্বের বাকেরগঞ্জ” ইউনিয়ন শাখা

Update Time : ১২:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬