০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের আন্দোলন ঘিরে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর উপস্থিতি

বরিশাল জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের আন্দোলনকে কেন্দ্র করে বুধবার (২৫ জানুয়ারি) উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দুপুর ১১টার দিকে বরিশাল বার কাউন্সিল-এর সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে—গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) আদালতের এজলাশে উপস্থিত হয়ে সাদিকুর রহমান লিংকন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে অশোভন আচরণ, গালিগালাজ এবং ভাঙচুরের ঘটনা ঘটান।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার (২৩ জানুয়ারি) তালুকদার মোহাম্মদ ইউনুস-কে সংশ্লিষ্ট দুই ম্যাজিস্ট্রেট জামিন প্রদান করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই পরদিন আদালতে গিয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।

গ্রেপ্তারের পর থেকে তাকে বরিশাল কারাগারে আটক রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে বার কাউন্সিল সভাপতির মুক্তির দাবিতে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে আন্দোলন অব্যাহত রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করছেন।

বর্তমানে আদালত এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

শিক্ষার্থীদের সমকামিতায় প্রলুব্ধ করার অভিযোগে চিফ ইন্সট্রাক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি

বরিশাল জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের আন্দোলন ঘিরে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর উপস্থিতি

Update Time : ০৩:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬