০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ছেলের আগুনে বাবার ঘর পুড়ে ছাই, অভিযান চলছে

যশোরের মনিরামপুর উপজেলার ঝালঝাড়া গ্রামে সোমবার (২ মার্চ) রাতে ছেলের দেওয়া আগুনে বাবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্ত আল-আমিন ঘটনাস্থল ত্যাগ করে পালিয়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি মহাসীন খান বর্তমানে সাতক্ষীরায় একটি কোম্পানিতে কর্মরত। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পারিবারিক কলহ এবং বাবার পুনরায় বিয়ে নিয়ে সন্দেহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক বলেন, মহাসীনের পরিবারে বহুদিন ধরে কলহ লেগে আছে। বাপ-ছেলের মধ্যে বনিবনা নেই।

ক্ষতিগ্রস্ত মহাসীন খানের মা রোকেয়া বেগম জানান, ছেলে আল-আমিন সম্প্রতি গাছ বিক্রি করেছে এবং ঘরে আগুন দিয়েছে। আমি ছেলে সাতক্ষীরায় চাকরি করে এবং নতুন করে কোনো বিয়ে করেনি।

এদিকে এলাকাবাসী অভিযুক্ত আল-আমিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যশোরে ছেলের আগুনে বাবার ঘর পুড়ে ছাই, অভিযান চলছে

Update Time : ০৩:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬