৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলুয়া ইউনিয়নে ব্রিজের ঢালে নারিকেল গাছ রেখে নির্মাণ! আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে জামাল মেম্বারের অভিনব কৌশল-অভিযোগ এলাকাবাসীর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮ নং নলুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নির্মাণাধীন নবানখালি ব্রিজের ঢাল নির্মাণকে কেন্দ্র করে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এক আওয়ামী লীগ নেতার নারিকেল গাছ রক্ষার জন্য ব্রিজের ঢালের সিসি ঢালাইয়ের মাঝখানে গাছ রেখেই সেন্টারিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নবানখালি ব্রিজের ঢাল নির্মাণের কাজ প্রায় তিন বছর আগে শুরু হওয়ার কথা থাকলেও একটি নারিকেল গাছ অপসারণ না করায় কাজটি দীর্ঘদিন বন্ধ ছিল। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার জামাল হোসেন চৌধুরী দীর্ঘদিন ধরে ওই আওয়ামী লীগ নেতাকে সমর্থন দিয়ে আসছেন। তার প্রভাবেই গাছটি কাটতে দেওয়া হয়নি এবং সেই কারণেই তিন বছর ধরে ব্রিজের ঢালের কাজ আটকে ছিল।

এদিকে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই চলাচলের সুবিধার্থে একটি অস্থায়ী কাঠের সাঁকো তৈরি করেন।

স্থানীয়রা জানান, নবানখালি ব্রিজের ঢালটি ৬ নং ওয়ার্ডবাসীর জন্য নলুয়া ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক। এই রাস্তা দিয়ে প্রতিদিন মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার মাঝখানে নারিকেল গাছ রেখে নির্মাণ কাজ করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, ব্রিজের ঢাল জনগণের সম্পত্তি। কোনো ব্যক্তির স্বার্থে জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। তাই দ্রুত ওই নারিকেল গাছ অপসারণ করে নতুনভাবে সঠিক নিয়মে ব্রিজের ঢাল নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

নলুয়া ইউনিয়নে ব্রিজের ঢালে নারিকেল গাছ রেখে নির্মাণ! আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে জামাল মেম্বারের অভিনব কৌশল-অভিযোগ এলাকাবাসীর

Update Time : ১০:০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬