৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আল ক্বদর জামে মসজিদে কুরআন শিক্ষার মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আল ক্বদর জামে মসজিদ (খান বাড়ি) প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদভিত্তিক কুরআন শিক্ষার মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুরআন শিক্ষায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহিত করতে তাদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাহমুদুল হাসান, সহকারী ইমাম ও মুয়াজ্জিন আবুল কালাম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মেনান খান, সহ-সভাপতি পিনু জোমাদ্দার, ক্যাশিয়ার জসিম খানসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও নিয়মিত মুসল্লিগণ।

অনুষ্ঠানে কুরআন শিক্ষায় নিয়মিত অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে টুপি ও হিজাব প্রদান করা হয়। এছাড়াও মাসিক পরীক্ষায় প্রথম থেকে ষষ্ঠ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিশুদের মাঝে ধর্মীয় শিক্ষা বিস্তার ও কুরআনের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে আল ক্বদর জামে মসজিদে কুরআন শিক্ষার মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

Update Time : ০৮:৫৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬