৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোমায় গর্বের বাকেরগঞ্জের আয়োজনে আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ এর আয়োজনে ২২ মার্চ বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমায় দিনব্যাপী এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদের এই মিলনমেলা শুধুমাত্র আনন্দেই সীমাবদ্ধ ছিল না, বরং ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সৌহার্দ্যের এক অনন্য বন্ধনে আবদ্ধ করেছে উপস্থিত সকলকে।

সকাল ১০টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী পর্বে ঈদ পুনর্মিলনী-২০২৬ উদযাপন করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাওলাদার এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির সমন্বয়ক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, কো-সমন্বয়ক মাসুদ খান ও আফজাল হোসেন গাজী, বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ নাজিউর রহমান এবং পৌর শাখার সভাপতি মোঃ সজল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বাকেরগঞ্জ উপজেলা ও দুধল ইউনিয়নের ইতিহাস-ঐতিহ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দুপুরের খাবার বিরতির পর উপজেলা শাখার কো-সমন্বয়ক মোঃ মাহবুব আকনের সঞ্চালনায় শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সার্বিকভাবে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত আয়োজনে ঈদ পুনর্মিলনীটি হয়ে ওঠে স্মরণীয় ও সফল এক আয়োজন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

গোমায় গর্বের বাকেরগঞ্জের আয়োজনে আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬