০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল খান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সাইফুল খান উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরঙ্গল গ্রামের মৃত হাতেম খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (রাত) ৭টা ৩০ মিনিটের দিকে বাকেরগঞ্জ থানার এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালায়। অভিযানের সময় উপজেলার বিরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, সাইফুল খানের বিরুদ্ধে ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং দুইটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, গ্রেফতারকৃত সাইফুল খান একজন প্রতারক হিসেবে পরিচিত। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের দুধল ইউনিয়নে বাড়ি ফাঁকা পেয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী

বাকেরগঞ্জে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Update Time : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬