০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান শাহীন আর নেই: বাকেরগঞ্জের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া

বাকেরগঞ্জের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান শাহীন আর নেই। আজ ভোর ৭টা ৩৫ মিনিটে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে নিজ বাড়ি উপজেলার ১৩ নম্বর পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়িতে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীর্ঘদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াইয়ের পর চিকিৎসা শেষে কিছুটা স্থিতিশীল অবস্থায় তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হলেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি এই বর্ষীয়ান সাংবাদিক।

সাইদুর রহমান শাহীনের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন মহল তাঁর কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন।

এদিকে, তাঁর মৃত্যুতে “বাকেরগঞ্জ দর্পণ” পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: তিনজনের চিকিৎসার দায়িত্ব নিল প্রশাসন

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান শাহীন আর নেই: বাকেরগঞ্জের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া

Update Time : ০২:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬