৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ১০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

বহুল প্রত্যাশিত বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার ন্যায্য দাবিকে সামনে রেখে “গর্বের বাকেরগঞ্জ”-এর উদ্যোগে আগামী ১০ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান এই জনদাবিকে আরও জোরালো ও সুসংগঠিতভাবে উপস্থাপন করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ঐতিহ্যবাহী বাকেরগঞ্জের ইতিহাস, সংস্কৃতি ও প্রশাসনিক গুরুত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে এই মানববন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে সফল ও অর্থবহ করে তুলতে সকল স্তরের মানুষকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

একই সঙ্গে, নিজ নিজ অবস্থান থেকে অন্যদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে। আয়োজকদের বিশ্বাস, সম্মিলিত অংশগ্রহণই এই ন্যায্য দাবিকে আরও শক্তিশালী করে তুলবে।

“গর্বের বাকেরগঞ্জ”-এর সভাপতি মোজাম্মেল হোসেন মোহন ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি এক যৌথ আহ্বানে বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রাণের বাকেরগঞ্জের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসি।”

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ১০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

Update Time : ১০:৩০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬