০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে প্যান্ডেলে ভাংচুর ও শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ৬ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (২০ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার দলীয় আদর্শ, সংহতি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দেখা গেছে, রোববার (১৯ এপ্রিল) বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সংশ্লিষ্টদের কর্মকাণ্ড দলের আদর্শ, লক্ষ্য ও স্বার্থের পরিপন্থী এবং চরম শৃঙ্খলাভঙ্গের শামিল।’

বহিষ্কৃতরা হলেন—মো. সারোয়ার আউয়াল (সাবেক সাধারণ সম্পাদক), আ. মান্নান মাস্টার (সাবেক সাংগঠনিক সম্পাদক), মো. হাসমত আলী হাসু (সাবেক যুগ্ম সম্পাদক), মো. আরমান আলী (সদস্য) মো. মাহবুব আলম (সদস্য) ও মো. রফিকুল ইসলাম (সদস্য)।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তাদের ২ নম্বর গাজীপুর ইউনিয়নের সব পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ও ২০ এপ্রিল থেকে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। দাওয়াত না পেয়ে ওই অনুষ্ঠান পণ্ড করে দেয়ার অভিযোগ উঠে স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ উঠে, তারা সেখানে উপস্থিত শিক্ষকদের সাথে অত্যন্ত অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করেছেন। ওই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিষয়টি দলের নীতিনির্ধারকদের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

একসঙ্গে র‍্যালি করলেন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো আজওয়া খেজুর-সেভেন আপ

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

Update Time : ০৩:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬