৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ২ কোটি ২৩ লাখ টাকার সেতু ‘অচল’—সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে প্রায় ২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সংযোগ সড়ক না থাকায় এটি কোনো কাজেই আসছে না, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার পাঁচ গ্রামের হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচল সহজ করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কালেরকাঠি গ্রামের পোরাবর্ধন খালের ওপর ২০২৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণ কাজ সম্পন্ন করে এমএস রুপালি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

তবে নির্মাণের প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো সেতুর দুই পাশে সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ফলে সেতুটি কার্যত অচল হয়ে পড়ে আছে। বাধ্য হয়ে স্থানীয়দের এখনো পুরোনো ও ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, আগে এখানে একটি ভাঙা সেতু ছিল, যা দিয়ে পারাপার করতে গিয়ে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়েছে। নতুন সেতু নির্মাণে আশার আলো দেখা গেলেও সংযোগ সড়ক না থাকায় সেই দুর্ভোগের অবসান হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। জরুরি মুহূর্তে রোগী পরিবহন করতেও চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক তালুকদার বলেন, “সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

এ বিষয়ে উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. হাসনাইন আহমেদ জানান, “সংযোগ সড়ক নির্মাণের জন্য নতুন করে ডিজাইন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটিকে ব্যবহারযোগ্য করা হোক, নইলে কোটি টাকার এই প্রকল্প জনদুর্ভোগের প্রতীকে পরিণত হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাকেরগঞ্জে ২ কোটি ২৩ লাখ টাকার সেতু ‘অচল’—সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

Update Time : ০৫:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬