৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি সৈয়দ মাসুদ রেজার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, নানা আয়োজনে স্মরণ

আজ ৩০ এপ্রিল বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জননন্দিত নেতা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মরহুম আলহাজ্ব সৈয়দ মাসুদ রেজার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বাকেরগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ স্মরণবাণী প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে তার সততা, জনসম্পৃক্ততা ও মানবিক নেতৃত্বের কথা তুলে ধরা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সৈয়দ মাসুদ রেজার কর্মময় জীবন, উন্নয়ন ভাবনা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

স্থানীয়দের মতে, সৈয়দ মাসুদ রেজা ছিলেন জনগণের আস্থার প্রতীক। শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক কল্যাণে তার অবদান আজও বাকেরগঞ্জবাসীর কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।

তার আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন মহল দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

সাবেক এমপি সৈয়দ মাসুদ রেজার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, নানা আয়োজনে স্মরণ

Update Time : ০৪:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬