১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বাঁশবাড়িয়া সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা- সাগরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু, বন্ধু প্রাণে বাঁচলেন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সৈকতে সাগরে গোসল করতে নেমে মেহরাজ হোসাইন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু সাব্বির সাগর (১৯) অল্পের জন্য প্রাণে রক্ষা পান। শুক্রবার বিকেলে ভাটার স্রোতে তলিয়ে যাওয়ার এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই বন্ধু সাগরে গোসল করতে নামেন। সে সময় সাগরে প্রচণ্ড ঢেউ ও ভাটার টান ছিল। হঠাৎ স্রোতে ভেসে যেতে শুরু করেন মেহরাজ। তাঁকে উদ্ধার করতে গিয়ে সাব্বিরও বিপদে পড়েন। সৈকতে থাকা পর্যটকদের আতঙ্কিত চিৎকারে চারপাশে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলের পাশেই বাঁশবাড়িয়া ফেরিঘাটে দায়িত্ব পালনরত বিআইডব্লিউটিএ কর্মী সাইফুল আহমেদ জানান, স্থানীয় জেলেরা দ্রুত একটি লাইফবোট নিয়ে পানিতে নেমে দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করেন। সাব্বির বর্তমানে শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

নিহত মেহরাজ হোসাইন চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের একমাত্র ছেলে। তিনি এবার চট্টগ্রামের এমইএস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সাব্বিরও একই কলেজের পরীক্ষার্থী।

স্থানীয়দের অভিযোগ, বাঁশবাড়িয়া সৈকতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সতর্কবার্তা ও লাইফগার্ড না থাকায় বারবার প্রাণহানির ঘটনা ঘটছে। এর আগে ২০২৩ সালে একই সৈকতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়। ২০১৮ সালেও পৃথক ঘটনায় পাঁচ তরুণের প্রাণহানি ঘটে। সর্বশেষ এ দুর্ঘটনাসহ গত আট বছরে বাঁশবাড়িয়া সৈকতে মোট আটজনের মৃত্যু হলো।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পর্যটন স্পটে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মাথায় পানির বোতল দিয়ে শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারালো মুগ্ধ

চট্টগ্রামের বাঁশবাড়িয়া সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা- সাগরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু, বন্ধু প্রাণে বাঁচলেন

Update Time : ১০:৪২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬