১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রোমানের স্থগিতাদেশ প্রত্যাহার, নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বরিশাল দক্ষিণ জেলার অন্তর্গত বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমানের বিরুদ্ধে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে স্থানীয় যুবদলসহ নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং দেখা দিয়েছে উচ্ছ্বাস।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৬ তারিখে কিছু ফেস্টুন ও বিলবোর্ডের ছবি ব্যবহারে অসংগতি থাকার অভিযোগে আতাউর রহমান রোমানের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সর্বশেষ কেন্দ্রীয় সিদ্ধান্তে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল রাখা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আতাউর রহমান রোমান দীর্ঘদিন ধরে দলের দুর্দিনে পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। আন্দোলন-সংগ্রামের অগ্রনায়ক এবং সাধারণ মানুষের কাছে জনপ্রিয় এই নেতার পুনর্বহাল সংগঠনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তাদের মতে, তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা রোমান দলীয় সংকটময় সময়েও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। ফলে তার বিরুদ্ধে নেওয়া পূর্বের সিদ্ধান্তে অনেকের মাঝে হতাশা তৈরি হয়েছিল। স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে সেই হতাশা কাটিয়ে নতুন উদ্দীপনা ফিরে এসেছে বলে তারা মনে করছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে বাকেরগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মাথায় পানির বোতল দিয়ে শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারালো মুগ্ধ

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রোমানের স্থগিতাদেশ প্রত্যাহার, নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাস

Update Time : ০৭:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬