৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাদ্রীশিবপুরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: মোটরসাইকেল চালক আশঙ্কাজনক, ঢাকায় রেফার

বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর মাদ্রাসা বাজার সংলগ্ন শিকদার বাড়ি ও পন্ডিত বাড়ির মাঝামাঝি এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রবিবার (১০ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’টি যানবাহন ছিটকে পড়ে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি রাস্তার একপাশে ছিটকে যায় এবং মোটরসাইকেল চালক রাস্তার অপর পাশে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনায় সিএনজি চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

পাদ্রীশিবপুরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: মোটরসাইকেল চালক আশঙ্কাজনক, ঢাকায় রেফার

Update Time : ০৫:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬