আজ, ৬ ডিসেম্বর, বাকেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন ৫-তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে ৩২৯ টেকনিক্যাল স্কুল ও কলেজ যুগ্মসচিব প্রকল্প পরিচালক মুহাম্মদ শাখাওয়াত হোসেন, পরিচালক ভোকেশনাল কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী মুহাম্মদ রেজাউল হক, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম, এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এ ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের জনসাধারণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা। এই নতুন একাডেমিক ভবন শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক কারিগরি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ সময় বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব এবং দেশের উন্নয়নে এই ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
ডেস্ক রিপোর্টঃ 



















