গর্বের বাকেরগঞ্জ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কবাই ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সিদ্দিকুর রহমানের শ্রদ্ধাভাজন পিতা মরহুম মোঃ হাতেম গাজী এবং সহ-সম্পাদক (প্রচার ও গণসচেতনতা বিষয়ক) ও দুধল ইউনিয়নের কৃতি সন্তান প্রকৌশলী মোঃ মাসুদ খানের শ্রদ্ধাভাজন মাতা মরহুমা মোসা. মনোয়ারা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে ২০২৬) বাদ আসর রাজধানীর যাত্রাবাড়ীস্থ “গর্বের বাকেরগঞ্জ” কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি গর্বের বাকেরগঞ্জ-এর পরলোকগত সদস্যবৃন্দ এবং সংগঠনের সদস্যদের প্রয়াত আত্মীয়-স্বজনদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও সংগঠনের অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা, সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গর্বের বাকেরগঞ্জ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
মোঃ সোহেল রানা 



















