৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আবুল হোসেন খানকে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকায় গ্রেফতার প্রতারক নিলয় পারভেজ

বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান-কে নিয়ে ধারাবাহিক কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে লায়ন নিলয় পারভেজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লায়ন নিলয় পারভেজ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হযরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লায়ন নিলয় পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এমপি আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যসহ বিভিন্ন কন্টেন্ট, ছবি ও ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। বিভিন্ন পোস্টের ক্যাপশনে আপত্তিকর মন্তব্যও করা হয়, যা পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামি লায়ন নিলয় পারভেজকে গ্রেফতারের বিষয়টি জানা গেছে। তবে আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, লায়ন নিলয় পারভেজ গ্রেফতারের খবর বাকেরগঞ্জে পৌঁছানোর পর বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। সচেতন মহল এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

এমপি আবুল হোসেন খানকে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকায় গ্রেফতার প্রতারক নিলয় পারভেজ

Update Time : ০৪:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬