০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়ে বাকেরগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসি’র “স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন” অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ঢাকা ব্যাংক পিএলসি’র “স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন”। শনিবার (১৬ মে ২০২৬) উপজেলার কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাহমুদ নাসির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৮ এর পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি’র হেড অব রিটেইল বিজনেস ডিভিশন জনাব এইচ. এম. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদ নাসির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামাল হোসেন খান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের গুরুত্ব, ব্যাংকিং কার্যক্রম এবং আর্থিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ছোট ছোট শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ঢাকা ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা উপহার প্রদান করা হয়। উপহার পেয়ে শিশুদের উচ্ছ্বাস আর হাসিমাখা মুখ যেন পুরো আয়োজনকে আরও আনন্দঘন করে তোলে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতের বাংলাদেশ হবে আরও সচেতন, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ।”

সব মিলিয়ে শিক্ষার্থীদের আনন্দ, উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতিই ছিল এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়ে বাকেরগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসি’র “স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন” অনুষ্ঠিত

Update Time : ১০:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬