০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বাড়িতে আগুনে পুড়িয়ে হত্যা অভিযোগ: চিকিৎসাধীন অবস্থায় রাবেয়ার মৃত্যু, থানায় মামলা

বাকেরগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোসাম্মাৎ রাবেয়া। এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির একাধিক ব্যক্তির বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ মে রাত আনুমানিক ৩টার দিকে চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের মোঃ পাঞ্জ খানের ছেলে মোঃ ফিরোজ খানসহ শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য রাবেয়ার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ১৫ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাবেয়া।

নিহত রাবেয়া দাড়িয়াল ইউনিয়নের বামনীকাঠী গ্রামের মোঃ মনিরের মেয়ে।

এ ঘটনায় গত ১৭ মে রাবেয়ার পিতা বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে।

Tag :
About Author Information

Mohon

বাকেরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা রবিবার

স্বামীর বাড়িতে আগুনে পুড়িয়ে হত্যা অভিযোগ: চিকিৎসাধীন অবস্থায় রাবেয়ার মৃত্যু, থানায় মামলা

Update Time : ০২:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬