০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমে বাকেরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ভূমি অফিসের অংশগ্রহণে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধনকৃত ভূমি মেলার কেন্দ্রীয় কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হয়।

মেলা প্রাঙ্গণে ভূমি সহায়তা কেন্দ্রের ২টি স্টলসহ ভূমি বিষয়ক পরামর্শ প্রদানের জন্য মোট ৪টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে সাধারণ মানুষকে তাৎক্ষণিকভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমা খারিজ, মিউটেশনসহ বিভিন্ন ভূমি সেবা ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম (রাজীব), পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন)সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভূমি সেবা গ্রহণকারীরা।

Tag :
About Author Information

Mohon

বাকেরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা রবিবার

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমে বাকেরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

Update Time : ০১:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬