মাদারীপুর জেলার কালকিনি থানার খাসেরহাট বাজারের জুতা ব্যবসায়ী মোঃ মহসিন গত ১৬ মে চিকিৎসা ও ব্যবসায়িক কাজে ঢাকায় যান। সেখানে তিনি এক বন্ধুর বাসায় দুইদিন অবস্থান করে চিকিৎসা গ্রহণ করেন। পরে তার ভাষ্যমতে, পাইকারি জুতা কেনার উদ্দেশ্যে ১৯ মে কিশোরগঞ্জ জেলার ভৈরবের উদ্দেশ্যে রওনা দেন।
পরিবার সূত্রে জানা যায়, ১৯ মে রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে পুলিশের প্রাথমিক তদন্তে তার মোবাইলের সর্বশেষ লোকেশন ঢাকার গুলিস্তান এলাকায় শনাক্ত হয়েছে।
নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে আনুমানিক ৪ লাখ টাকা ও একটি স্মার্টফোন ছিল বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন এবং তার দ্রুত সন্ধান কামনা করছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি মোঃ মহসিনের সন্ধান বা এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন, তবে পরিবারের পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
📞 যোগাযোগ:
মোঃ সোহাগ — ০১৬১০৪৪২০৮৩
মোঃ মিজান — ০১৭১২৭১৫৩৩২
মোঃ ইমরান হোসেন কামাল 



















