২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ২৫ মে বাকেরগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের নব্য খননকৃত কৃষ্ণকাঠী নাপিতখালি খালের পাড় এবং ১০ নং গারুড়িয়া ইউনিয়নে বিএডিসি কর্তৃক খননকৃত নদীর পাড় ও বেড়িবাঁধ এলাকায় সামাজিক বনায়নের মাধ্যমে মোট ২০,০০০ (বিশ হাজার) বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।

উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান, মাননীয় সংসদ সদস্য, বরিশাল-৬।

এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মিলটন চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার-ইন-চার্জ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফরেস্টার বাকেরগঞ্জ, সামাজিক বন বিভাগ বরিশালের রেঞ্জার ও ডেপুটি রেঞ্জার, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগীগণ।

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

বাকেরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন

Update Time : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬