০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ দফা দাবিতে ঢামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৬ দফা দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৭ জুন) সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়।

ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে। একই সঙ্গে দ্রুত কার্যকর আলোচনার মাধ্যমে দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার (৬ জুন) রাতে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মবিরতির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল এবং সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষর করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক

৬ দফা দাবিতে ঢামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Update Time : ০৩:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬