বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে এক সাংবাদিককে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ৭ জুন দিবাগত রাতে হিরাধর গ্রামের পোড়া খান বাড়ি এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, আমার দেশ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি ও বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনকে একটি বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাকে মব সৃষ্টি করে মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ওই বাড়ির এক বিবাহিত নারীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ঘটনার রাতে বাড়ির মালিক অনুপস্থিত থাকার সুযোগে তিনি সেখানে যান বলে স্থানীয়রা দাবি করেছেন। পরে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে এবং দুজনকে আটক করে।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্তকে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে থানায় নিয়ে আসে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এদিকে স্থানীয় সাংবাদিক মহল অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মোঃ জুলহাস হোসেন 




















