০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহতেরা হলেন, মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। নাফিসা প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। নাফিসার বাবা আজিজুল ইসলাম পলাশ ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেন।

পারিবারিক সূত্র জানায়, আজিজুল ইসলাম সকালে স্কুলে গিয়েছিলেন। তিনি সাড়ে ১১টার দিকে বাসায় আসেন। বাইরে থেকে দরজা খুলে ভেতর ঢুকে পুরো বাসা রক্তাক্ত দেখতে পান। প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। পরে রান্নাঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর স্ত্রী। বাসায় একজন গৃহকর্মী সকালে কাজ করতে আসেন। তবে আজকে তিনি কাজ করতে এসেছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঘটনাস্থলে তদন্তের কাজ করছেন।

মা-মেয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

পড়াশোনার ফাঁকে ‘পার্ট-টাইম’ কিছু খুঁজছেন? দেখতে পারেন এই কাজগুলো

ঢাকার মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

Update Time : ০৩:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫